Song of Solomon 1:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমার প্রতি এভাবে দৃষ্টিপাত করো না যে, আমি কালো রংয়ের, কারণ সূর্যই আমাকে বিবর্ণা করেছে। আমার ভাইয়েরা আমার উপর রাগ করলো, আমাকে সকল আঙ্গুরক্ষেতের রক্ষিকা করলো, আমার নিজের আঙ্গুরক্ষেত আমি রক্ষা করি নি। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঘন কালো বলে ওভাবে তাকিও না আমার দিকে, কেননা রোদে পুড়েই আজ আমি ঘন কালো। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি ক্রুদ্ধ ছিল এবং তারা আমাকে দ্রাক্ষাক্ষেত্র দেখভাল করতে পাঠাত; ফলে আমার নিজের দ্রাক্ষাক্ষেত্রকে আমায় উপেক্ষা করতে হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমার প্রতি এরূপ ভাবে দৃষ্টি করিও না যে, আমি কৃষ্ণবর্ণা, যে সূর্য্যই আমাকে বিবর্ণা করিয়াছে। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল, আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমার প্রতি এই রকম ভাবে দৃষ্টিপাত করিও না যে, আমি কৃষ্ণবর্ণা, যে সূর্যই আমাকে বিবর্ণা করিয়াছে। আমার মাতৃপুত্রগণ আমার প্রতি কুপিত হইল, আমাকে দ্রাক্ষাক্ষেত্র সকলের রক্ষিকা করিল, আমার নিজ দ্রাক্ষাক্ষেত্র আমি রক্ষা করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না, কারণ সূর্য আমার রং কালো করেছে। আমার ভাইয়েরা আমার উপর রাগ করে আংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে, সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কালো বলে আমার দিকে এইভাবে তাকিয়ে থেকো না, কারণ সূর্য আমার রং কালো করেছে। আমার ভাইয়েরা আমার উপর রাগ করে আংগুর ক্ষেতের দেখাশোনার ভার আমাকে দিয়েছে, সেইজন্য আমার নিজের আংগুর ক্ষেতের দেখাশোনা আমি করি নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শ্যামা বলে ঘৃণা করো না আমায়, দগ্ধ এ তনু মোর প্রখর তপন তাপে। ক্রোধে ও অন্ধ ভাইয়েরা আমার করেছে আমায় পালিকা তাদের দ্রাক্ষাকুঞ্জ বনের, আমার দেহকুঞ্জের রূপ তাই বিশুষ্ক মলিন অযত্নে অনাদরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কি কালো! সে দিকে তোমরা দেখো না কারণ সূর্য আমাকে কালো করেই দেখায়| আমার ভাইরা আমার প্রতি রাগে জ্বলছে| তারা আমাকে তাদের দ্রাক্ষা ক্ষেতের দেখাশোনা করতে বাধ্য করেছে| তাই আমি আমার নিজের দ্রাক্ষা ক্ষেতের যত্ন নিতে পারি নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দিকে এমন ভাবে তাকিয়ে দেখো না যে আমি কতটা কালো, কারণ সূর্য্য আমার রং কালো করেছে। আমার নিজের ভাইয়েরা আমার উপরে রেগে গেল এবং আমাকে আঙ্গুর ক্ষেতের রক্ষী করেছে, সেইজন্য আমার নিজের আঙ্গুর ক্ষেত রক্ষা করি নি।