Song of Solomon 1:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাচ্ছো? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাচ্ছো? তোমার সখাদের পালের কাছে, আমি কেন ঘোমটা দেওয়া নারীর মত হব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওগো প্রেমিক আমার, এবার বলত, তোমার মেষপালকে তুমি কোথায় চরাও এবং দ্বিপ্রহরকালে তোমার মেষদের কোথায় বিশ্রাম করাও। তোমার বন্ধুদের পালের পাশে আমাকে কেন ঘোমটা দেওয়া মহিলার মতো হতে হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাইতেছ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ? আমি কেন অবগুণ্ঠনবতীর ন্যায় হইব, তোমার সখাদের পালের নিকটে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল, তুমি [পাল] কোথায় চরাইতেছ? মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাইতেছ? আমি কেন অবগুন্ঠনবতীর ন্যায় হইব, তোমার সখাদের পালের নিকটে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল, কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও? তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও? তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছে কেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার প্রিয়তম, তুমি আমাকে বল, কোথায় তোমার ভেড়ার পাল তুমি চরাও? তোমার ভেড়াগুলোকে দুপুরে কোথায় বিশ্রাম করাও? তোমার সংগী রাখালদের ভেড়ার পালের কাছে কেন আমি ঘোমটা দেওয়া বেশ্যার মত যাব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো প্রিয়তম বল, কোথায় চরাও তুমি মেষপাল তোমার? কোথায় তাদের বিশ্রাম স্থান মধ্যাহ্নবেলায়? কেন মিছে আমি বেড়াব ঘুরে অন্য রাখালের মাঝে তোমার খোঁজে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার সকল অন্তঃকরণ দিয়ে তোমাকে ভালোবাসি! আমায় বল, কোথায় তুমি তোমার মেষ চরাও? দুপুরে কোথায় তুমি ওদের বিশ্রাম করাও? যদি না হয়, তোমাকে খুঁজতে গিয়ে আমাকে তোমার সঙ্গী বন্ধুদের চার পাশে ভ্রাম্যময়ী বেশ্যার মত দেখাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রাণ তুমি যাকে ভালবাস, তুমি বলো হে আমার প্রিয়তম, আমাকে বল, তুমি কোথায় তোমার ভেড়ার পাল চরাও? তোমার ভেড়াগুলিকে দুপুরের দিন কোথায় বিশ্রাম করাও? আমি কেন তার মত হব যে তোমার সঙ্গী রাখালদের ভেড়ার পালের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে?