Song of Solomon 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ডুমুর গাছের ফল রসযুক্ত হচ্ছে, আঙ্গুরলতাগুলো মুকুলিত হয়েছে, সেগুলো সৌরভ ছড়াচ্ছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরী! এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ডুমুর গাছের ফল পুষ্ট হয়েছে; মুকুলিত দ্রাক্ষালতা বাতাসে তার সৌরভ ছড়াচ্ছে। উঠে এসো, চলো, প্রিয়া আমার। আমার সুন্দরীশ্রেষ্ঠা, চলে এসো আমার সঙ্গে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেগুলি সৌরভ বিস্তার করিতেছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! এস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ডুমুর গাছের ফল রসযুক্ত হইতেছে, দ্রাক্ষালতা সকল মুকুলিত হইয়াছে, সেইগুলি সৌরভ বিস্তার করিতেছে। অয়ি মম প্রিয়ে! উঠ; অয়ি মম সুন্দরি! আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আংগুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। প্রিয়া আমার, ওঠো, এস; সুন্দরী আমার, এস আমার সংগে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আংগুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। প্রিয়া আমার, ওঠো, এস; সুন্দরী আমার, এস আমার সংগে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডুমুর শাখায় হয়েছে ফলের সঞ্চার পুষ্পিত হয়েছে দ্রাক্ষালতা, মধুর সুবাসে তার সুরভিত হয়েছে বাতাস। জাগো প্রেয়সী আমার অপরূপা বঁধু মোর, এস মোর সাথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ডুমুরের ডালে ডালে কচি ডুমুর ধরেছে| দ্রাক্ষার মুকুলের গন্ধে চারিদিক সুবাসিত| ওঠো, প্রিয়তম আমার, অদ্বিতীয় অনন্য আমার, চল! আমরা চলে যাই!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ডুমুর গাছে ফল ধরতে শুরু হয়েছে; আঙ্গুর লতায় ফুল ধরে সুগন্ধ ছড়াচ্ছে। হে আমার প্রিয়, ওঠো, এস; আমার সুন্দরী, এস আমার সঙ্গে।”