Song of Solomon 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা আমাদের জন্য সেই শিয়ালদেরকে, ছোট শিয়ালদেরকে ধর, যারা আঙ্গুরের বাগানগুলো নষ্ট করে; কারণ আমাদের আঙ্গুরের বাগানগুলো মুকুলিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমাদের জন্য সেইসব শিয়ালদের ধরো, সেইসব ক্ষুদ্র শিয়ালদের, যারা দ্রাক্ষাক্ষেত্রকে, আমাদের মুকুলিত দ্রাক্ষাক্ষেত্রকে তছনছ করে দেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা সেই শিয়ালগুলোকে, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আংগুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আংগুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা সেই শিয়ালগুলোকে, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আংগুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আংগুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
(চল, আমার শিয়াল ছানাগুলোকে ধরি, ছোট্ট শিয়ালছানা নষ্ট করে দেয় দ্রাক্ষাকুঞ্জ) আমাদের দ্রাক্ষাকুঞ্জের শাখায় শাখায় এসেছে নব মঞ্জরী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের জন্য শিয়ালগুলোকে ধর| ঐ ছোট্ট শিয়ালগুলো দ্রাক্ষা ক্ষেত নষ্ট করে! আমাদের দ্রাক্ষাক্ষেত এখন ফুলে ফুলে ভরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সেই শিয়ালগুলোকে আমাদের জন্য, সেই ছোট ছোট শিয়ালগুলোকে ধর, কারণ তারা আমাদের আঙ্গুর ক্ষেতগুলো নষ্ট করে; আমাদের আঙ্গুর ক্ষেতে ফুলের কুঁড়ি ধরেছে।