Song of Solomon 2:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতক্ষণ দিন শীতল না হয়, ও ছায়াগুলো পালিয়ে না যায়, হে আমার প্রিয়! ততক্ষণ তুমি ফিরে এসো, আর কৃষ্ণসারের কিংবা হরিণের বাচ্চার মত হও, বেথর পর্বতশ্রেণীর উপরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিন শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাওয়ার আগে, ওগো আমার প্রিয়তম, ফিরে এসো এবং রুক্ষ পর্বতের গজলা হরিণ বা হরিণশাবকের মতো হয়ে ওঠো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, হে আমার প্রিয়! তাবৎ তুমি ফিরিয়া আইস, আর মৃগের কিম্বা হরিণশাবকের সদৃশ হও, বেথর পর্ব্বতশ্রেণীর উপরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, হে আমার প্রিয়! তাবৎ তুমি ফিরিয়া আইস, আর মৃগের কিম্বা হরিণশাবকের সদৃশ হও, বেথর পর্বতশ্রেণীর উপরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। খাড়া পাহাড়ের উপরে তুমি কৃষ্ণসার কিম্বা বাচ্চা হরিণের মত হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। খাড়া পাহাড়ের উপরে তুমি কৃষ্ণসার কিংবা বাচ্চা হরিণের মত হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোরের বাতাস বওয়ার আগে, রাতের আঁধার মুছে যাওয়ার আগেই তুমি ফিরে এস দয়িত আমার বনহরিণের ক্ষিপ্রচরণে চলে এস রুক্ষ পাহাড় পেরিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছায়া বিলীন হয়ে যাওয়ার আগে দিগন্তের শেষ নিঃশ্বাস (বাতাস) যখন প্রবাহিত হয়| তখন, আমার প্রিয়তম, নবীন হরিণের মত সুউচ্চ বেথর পর্বতে ফিরে এসো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে আমার প্রিয়, তুমি ফিরে এসো; যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ তুমি থাক। অসমতল পাহাড়ের উপর তুমি কৃষ্ণসার হরিণ কিংবা বাচ্চা হরিণের মত হও।