Song of Solomon 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন বনের গাছপালার মধ্যে আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁর ছায়াতে বসলাম, তাঁর ফল আমার মুখে সুস্বাদু লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তরুণদের মধ্যে আমার প্রেমিক ঠিক যেন অরণ্যের বৃক্ষরাজির মধ্যে একটি আপেল গাছ। তাঁর ছায়ায় বসলে আমার আনন্দ হয়, তাঁর ফলের স্বাদ আমার মুখে মিষ্টি লাগে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন বনতরুগণের মধ্যে নাগরঙ্গবৃক্ষ, তেমনি যুবকগণের মধ্যে আমার প্রিয়; আমি পরমহর্ষে তাঁহার ছায়াতে বসিলাম, তাঁহার ফল আমার মুখে সুস্বাদু লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বনানীর মাঝে পুষ্পিত আপেল তরু যেন, যুবক সমাজে যে আমার প্রিয়তম। বসে থাকি আমি পরমানন্দে সেই তরুছায়া তলে, অমৃতের স্বাদ আমি পাই তার মধুর ফলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয়তম, অন্যান্য পুরুষদের মধ্যে জংলী গাছের মধ্যে তুমি একটি দুর্লভ আপেল গাছের মত! আমার প্রিয়তমের ছায়ায় বসে আমি তার সুমিষ্ট ফলের আস্বাদ গ্রহণ করি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বনের গাছপালার মধ্যে যেমন আপেল গাছ, তেমনি যুবকদের মধ্যে আমার প্রিয়। আমি তাঁর ছায়াতে বসে আনন্দ পাই, আমার মুখে তাঁর ফল মিষ্টি লাগে।