Song of Solomon 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কিস্‌মিসের পিঠা দ্বারা আমাকে সুস্থির কর, আপেল দ্বারা আমার প্রাণ জুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমাকে কিশমিশ দিয়ে সবল করো, আপেল দিয়ে চনমনে করে তোল, কেননা প্রেম আমাকে মূর্চ্ছিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে সুস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ যুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দ্রাক্ষাপূপ দ্বারা আমাকে সুস্থির কর, নাগরঙ্গ দ্বারা আমার প্রাণ জুড়াও; কেননা আমি প্রেম-পীড়িতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিশ্‌মিশ খাইয়ে আমাকে শক্তিশালী কর আর আপেল খাইয়ে আমাকে তাজা করে তোলো, কারণ ভালবাসায় আমি দুর্বল হয়ে গেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিশ্‌মিশ খাইয়ে আমাকে শক্তিশালী কর আর আপেল খাইয়ে আমাকে তাজা করে তোলো, কারণ ভালবাসায় আমি দুর্বল হয়ে গেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেমাতুরা ক্লান্ত আমি ও অতৃপ্ত হৃদয়, পীড়িতা আমি অতৃপ্তির বেদনায়। আঙুরে আপেলে মোরে সতেজ কর আমি যে তোমার প্রেমে জরজর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শুকনো ফল দিয়ে আমায় উজ্জীবিত কর| আপেল দিয়ে আমায় সঞ্জীবিত কর, কারণ আমি প্রেমে বিবশ হয়ে আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিশমিশের পিঠে খাইয়ে আমাকে শক্তিশালী কর আর আপেল দিয়ে আমাকে সতেজ করে তোলো, কারণ আমি প্রেমে দুর্বল হয়ে পরেছি।