Song of Solomon 2:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি জেরুশালেমের কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, কৃষ্ণসার ও মাঠের হরিণীদের কসম দিয়ে বলছি, তোমরা প্রেমকে জাগিয়ো না, উত্তেজিত করো না, যে পর্যন্ত তার বাসনা না হয়। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের কন্যারা, মাঠের গজলা হরিণীদের এবং হরিণশাবকদের দিব্যি দিয়ে আমি তোমাদের বলছি, যতক্ষণ না বাসনা জেগে উঠছে, ততক্ষণ প্রেমকে জাগিও না বা তাকে উত্তেজিত কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদিগের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজনা করিও না, যে পর্য্যন্ত তাহার বাসনা না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, মৃগী ও মাঠের হরিণীদের দিব্য দিয়া বলিতেছি, তোমরা প্রেমকে জাগাইও না, উত্তেজিত করিও না, যে পর্যন্ত তাহার বাসনা না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার ও মাঠের হরিণীদের নামে অনুরোধ করে বলছি, তোমরা ভালবাসাকে জাগায়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার উপযুক্ত সময় হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো জেরুশালেমের অঙ্গনাকুল, বনের হরিণ আর হরিণীদের দোহাই, ভেঙ্গো না মোদের প্রেমের বাসর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে জেরুশালেমের কন্যাগণ, গজলা হরিণ এবং বন্য হরিণের নামে আমার কাছে প্রতিশ্রুতি কর যতক্ষণ পর্যন্ত প্রস্তুত না হয়, ভালবাসাকে জাগিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিরূশালেমের মেয়েরা, আমি কৃষ্ণসার হরিণ ও মাঠের হরিণদের নামে দিব্যি দিয়ে বলছি, তোমরা ভালবাসাকে জাগিয়ো না বা উত্তেজিত কোরো না যতক্ষণ না তার বাসনা হয়।