Song of Solomon 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ মম প্রিয়ের কণ্ঠস্বর! দেখ, তিনি আসছেন, পর্বতমালার উপর দিয়ে, উপপর্বতগুলোর উপর দিয়ে নৃত্য পরায়ণ হয়ে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওই শোনো! এ যে আমার প্রেমিক! ওই দেখো, পর্বতমালা পেরিয়ে, লম্ফঝম্প সহকারে পাহাড় টপকে তিনি আসছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ মম প্রিয়ের রব! দেখ, তিনি আসিতেছেন, পর্ব্বতগণের উপর দিয়া, উপপর্ব্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্ফে আসিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ মম প্রিয়ের রব! দেখ, তিনি আসিতেছেন, পর্বতগণের উপর দিয়া, উপপর্বতগণের উপর দিয়া লম্ফে ঝম্ফে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড়-পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড়-পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন আমার প্রিয়তমের কন্ঠস্বর, আসছেন তিনি, পার হয়ে কত গিরিপথ, অতিক্রম করে কত পাহাড়-পর্বত আসছেন তিনি, আসছেন ছুটে আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন! আমার প্রেমিক আসছে| সে লাফ দিয়ে পর্বত পার হচ্ছে এবং পাহাড় ডিঙিয়ে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ শোন, আমার প্রিয়ের শব্দ, ঐ দেখ, তিনি আসছেন; তিনি পাহাড় পর্বতের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আসছেন।