Song of Solomon 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রিয় মৃগের ও হরিণের বাচ্চার মত; দেখ, তিনি আমাদের প্রাচীরের পিছনে দাঁড়িয়ে, জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফ্রির মধ্য দিয়ে উঁকি মারছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রেমিক গজলা হরিণের বা হরিণশাবকের মতো। ওই দেখো! উনি দাঁড়িয়ে আছেন আমাদের প্রাচীরের পশ্চাতে, গবাক্ষ দিয়ে অপলকে দেখছেন, জাফরির মধ্যে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রিয় মৃগের ও হরিণশাবকের সদৃশ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জাল দিয়া কটাক্ষ করিতেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রিয় মৃগের ও হরিণশাবকের সদৃশ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জালি দিয়া কটাক্ষ করিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রিয় যেন কৃষ্ণসার কিম্বা হরিণের বাচ্চা। ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানলা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফরির মধ্য দিয়ে উঁকি মারছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রিয় যেন কৃষ্ণসার কিংবা হরিণের বাচ্চা। ঐ দেখ, তিনি আমাদের দেয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জাফ্রির মধ্য দিয়ে উঁকি মারছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বনহরিণের মত, তরুণ মৃগের মত ক্ষিপ্রচরণ আমার দয়িত। ঐ দেখ, তরুণ মৃগের মত তিনি এসে দাঁড়িয়েছেন আমার দেওয়ালের পাশে। বাতায়ন পথে, জাফরির ফাঁক দিয়ে দেখছেন তিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয়তমটি একটি মৃগের মতো বা হরিণ শাবকের মতো| দেখ, সে আমাদের দেওয়ালের অন্য দিকে দাঁড়িয়ে আছে, সে জানালার ভেতর দিয়ে বাইরে দেখছে| সে জানালার খড়খড়ির ভেতর দিয়ে দেখছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রিয় যেন কৃষ্ণসার হরিণ অথবা হরিণের বাচ্চা। দেখ, তিনি আমাদের দেওয়ালের পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জানালা দিয়ে তাকিয়ে দেখছেন, জালির মধ্যে দিয়ে উঁকি মারছেন।