Song of Solomon 3:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রাতের বেলায় আমি আমার বিছানায় আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করছিলাম, খোঁজ করছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারারাত আমার শয্যায় আমি একজনের প্রতীক্ষায় পথ চেয়ে বসেছিলাম, যাঁকে আমার হৃদয় ভালোবাসে; তাঁর জন্য পথ চেয়ে বসে থাকলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম, অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাত্রিকালে আমি আমার শয্যায় আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিতেছিলাম, অন্বেষণ করিতেছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাতের বেলা আমার বিছানায় আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রাতের বেলায় আমার বিছানায় আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিরহ শয়নে কত নিশি হল ভোর আমি স্বপন দেখি যে তার সে যে দয়িত আমার! খুঁজে ফিরি তারে বার বার পাই নে যে দেখা, ডেকে ডেকে তারে পাই নে সাড়া!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারারাত ধরে আমি আমার প্রেমিককে কামনা করে বিছানায় পড়ে ছিলাম| যাকে আমি ভালোবাসি তাকে খুঁজেছি, কিন্তু আমি তাকে পাই নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাতের বেলা আমার বিছানায় আমার প্রাণের প্রিয়তমকে আমি খুঁজছিলাম; আমি তাঁকে খুঁজছিলাম, কিন্তু পেলাম না।