Song of Solomon 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন, সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন, এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগ খচিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এর স্তম্ভগুলি রুপো দিয়ে, আর তলার অংশ সোনা দিয়ে তৈরি করেছেন, এর বসার গদিটি বেগুনিয়া বস্ত্রে সুসজ্জিত, এর অন্দরসজ্জায় জেরুশালেমের কন্যাদের প্রীতিপূর্ণ কারুকাজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্ম্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন, এবং যিরূশালেমের কন্যাগণ কর্ত্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি রৌপ্য দিয়া তাহার স্তম্ভ নির্মাণ করিলেন, সুবর্ণের তলদেশ ও বেগুনে রঙ্গের আসন করিলেন, এবং যিরূশালেমের কন্যাগণ কর্তৃক প্রেম দিয়া তাহার মধ্যভাগ খচিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা তৈরী সোনার, আসনটা তার বেগুনে রংয়ের; যিরূশালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা তৈরী সোনার, আসনটা তার বেগুনে রংয়ের; জেরুজালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দণ্ডগুলি তার রূপো দিয়ে মোড়া, সোনার কারুকার্যে খচিত তার চন্দ্রাতপ, রক্তিম মখমলে ঢাকা আসনখানি তার, ভালবাসা মাখানো হাতে করেছে রচনা জেরুশালেমের কামিনীফুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর স্তম্ভগুলি রূপোর তৈরী| ভিত্তিটি সোনা দিয়ে তৈরী| এর আসনখানি বেগুনী রঙের কাপড়ে ঢাকা| ঐ আসনখানি জেরুশালেমের নারীদের ভালোবাসার দ্বারা খচিত ও অলংকৃত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী, তলাটা সোনার তৈরী ছিল এবং আসনটা বেগুনে রংয়ের কাপড়ের; যিরূশালেমের মেয়েরা ভালবেসে তার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।