Song of Solomon 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি সিয়োন-কন্যারা। তোমরা বাইরে গিয়ে বাদশাহ্ সোলায়মানকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যা তাঁর মা তাঁর মাথায় দিয়েছিলেন, তাঁর বিয়ের দিনে, তাঁর অন্তরের আনন্দের দিনে। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওগো সিয়োন-কন্যারা, তোমরা বাইরে বেরিয়ে এসো, দেখো, রাজা শলোমনকে, তিনি মাথায় মুকুট পরছেন, সেই মুকুট যা তাঁর বিবাহের দিন তাঁর মা মাথায় পরিয়ে দিয়েছিলেন, যেদিন তাঁর হৃদয় আনন্দিত হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি সিয়োন কন্যাগণ। তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন, তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি সিয়োন-কন্যাগণ। তোমরা বাহিরে গিয়া শলোমন রাজাকে নিরীক্ষণ কর; তিনি সেই মুকুটে ভূষিত, যাহা তাঁহার মাতা তাঁহার মাথায় দিয়াছিলেন, তাঁহার বিবাহের দিনে, তাঁহার চিত্তের আনন্দের দিনে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, দেখ, রাজা শলোমন মুকুট পরে আছেন; তাঁর বিয়ের দিনে, তাঁর মনের আনন্দের দিনে, তাঁর মা তাঁকে মুকুট পরিয়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, দেখ, বাদশাহ্ সোলায়মান তাজ পরে আছেন; তাঁর বিয়ের দিনে, তাঁর মনের আনন্দের দিনে, তাঁর মা তাঁকে তাজ পরিয়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো সিয়োন ললনা, এস, দেখ আমার রাজা শলোমনকে, কিরীট শোভিত রাজা আমার। এ কিরীটখানি জননী যে তাঁর, বিবাহের মধুরলগণে আনন্দের মিলনবাসরে পরায়েছিলেন তাঁরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে সিয়োনের রমণীরা, তোমরা বেরিয়ে এসে রাজা শলোমনকে দেখ, তাঁর আনন্দের দিনে তাঁর বিয়ের দিনে, তাঁর মা যে মুকুট পরিয়ে দিয়েছেন তাঁর মাথায়, তা দেখ!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সিয়োনের মেয়েরা, তোমরা বের হয়ে এস, দেখ, রাজা শলোমন মুকুট পরে আছেন; তাঁর বিয়ের দিনের, তাঁর জীবনের আনন্দের দিনের, তাঁর মা তাঁকে মুকুট পরিয়ে দিয়েছেন।