Song of Solomon 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললাম, আমি এখন উঠে নগরে ভ্রমণ করবো, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করবো, আমার প্রাণ-প্রিয়তমের খোঁজ করবো; খোঁজ করেছিলাম, কিন্তু তাঁকে পেলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এখন উঠব এবং নগরে যাব, সেখানকার পথে-ঘাটে ও উন্মুক্ত চত্বরে তাঁকে অন্বেষণ করব, যাঁকে আমার হৃদয় ভালোবাসে। এইভাবে আমি তাঁকে অন্বেষণ করলাম কিন্তু তাঁর দেখা পেলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[বলিলাম], আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব; অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[বলিলাম], আমি এখন উঠিয়া নগরে ভ্রমণ করিব, গলিতে গলিতে ও চকে চকে ভ্রমণ করিব, আমার প্রাণ-প্রিয়তমের অন্বেষণ করিব; অন্বেষণ করিয়াছিলাম, কিন্তু তাঁহাকে পাইলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ভাবলাম, আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, ঘুরে বেড়াব রাস্তায় রাস্তায়, চকে চকে; সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব; আমি তাঁর খোঁজ করছিলাম কিন্তু তাঁকে পেলাম না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ভাবলাম, আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, ঘুরে বেড়াব রাস্তায় রাস্তায়, চকে চকে; সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব; আমি তাঁর খোঁজ করছিলাম কিন্তু তাঁকে পেলাম না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছুটে যাই আমি নগরের পথে পথে, অলিতে গলিতে ছুটে যাই কোথা মোর প্রিয়তম। হায়, সব খোঁজা হল সার, আমি পাই নে যে দেখা তার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি শয্যা ত্যাগ করে এখুনি উঠে পড়বো! আমি সারা শহরে ঘুরবো| প্রত্যেকটি রাস্তার চৌমাথায় আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজবো| আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাকে পাই নি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি নিজে নিজেকে বললাম, “আমি এখন উঠে শহরের মধ্যে ঘুরে বেড়াব, গলিতে গলিতে, মোড়ে মোড়ে; সেখানে আমি আমার প্রাণের প্রিয়তমকে খুঁজব,” আমি তাঁকে খুঁজছিলাম কিন্তু তাঁকে পেলাম না।