Song of Solomon 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের কাছ থেকে একটু অগ্রসর হলাম, তখনই আমার প্রাণ-প্রিয়তমকে পেলাম, আমি তাঁকে ধরলাম, ছাড়লাম না, যতক্ষণ নিজের মায়ের বাড়িতে না আনলাম, আমার জননীর অন্তঃপুরে না আনলাম। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের ছেড়ে আমি যখন এগিয়ে গেলাম ঠিক তখনই তাঁর দেখা পেলাম, যাঁকে আমার হৃদয় ভালোবাসে। আমি তাঁকে আঁকড়ে ধরলাম, তাঁকে কিছুতেই ছাড়লাম না, যতক্ষণ না তাঁকে আমার মায়ের বাড়িতে, আমার জন্মদাত্রীর বাড়িতে নিয়ে গেলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ প্রিয়তমকে পাইলাম, আমি তাঁহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের নিকট হইতে একটু অগ্রসর হইলাম, অমনি আমার প্রাণ-প্রিয়তমকে পাইলাম, আমি তাঁহাকে ধরিলাম, ছাড়িলাম না, যাবৎ আপন মাতার গৃহে না আনিলাম, আমার জননীর অন্তঃপুরে না আনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পার হয়ে এগিয়ে যেতেই আমি আমার প্রাণের প্রিয়তমের দেখা পেলাম। তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পার হয়ে এগিয়ে যেতেই আমি আমার প্রাণের প্রিয়তমের দেখা পেলাম। তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগিয়ে যাই আমি তাদের ছেড়ে, দেখা পেলাম তার, সে যে চিরবাঞ্ছিত দয়িত আমার। আকুল আবেগে আলিঙ্গনে বাঁধি ফিরালাম তারে, নিয়ে এলাম নিভৃত গোপন অন্তঃপুরের একান্ত নিরালায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রহরীদের অতিক্রম করার পরেই আমি আমার ভালবাসার মানুষকে খুঁজে পেলাম! আমি তাকে জড়িয়ে ধরলাম এবং যতক্ষণ পর্যন্ত না আমার মায়ের বাড়ীতে এবং যে ঘরে মা আমায় জন্ম দিয়েছিলেন সেখানে এলাম, ততক্ষণ আমি তাকে যেতে দিই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পার হয়ে একটু এগিয়ে যেতেই আমি আমার প্রাণের প্রিয়কে দেখতে পেলাম। তাঁকে ধরে আমার মায়ের ঘরে না আনা পর্যন্ত আমি তাঁকে ছাড়লাম না; যিনি আমাকে গর্ভে ধরেছিলেন আমি তাঁরই ঘরে তাঁকে আনলাম।