Song of Solomon 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে, বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে, ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বণিকদের বিভিন্ন মশলাপাতি সহযোগে তৈরি গন্ধরস ও কুন্দুরুর সুবাস ছড়িয়ে, মরুপ্রান্তর পেরিয়ে ধোঁয়ার স্তম্ভের মতো কে আসে ওই?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া, বণিকের সর্ব্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন, উনি কে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হইয়া, বণিকের সর্বপ্রকার দ্রব্যে সুবাসিত হইয়া, ধূমস্তম্ভের ন্যায় প্রান্তর হইতে আসিতেছেন, উনি কে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকা থেকে ধূমার থামের মত যে আসছে সে কে? সেই ধূমার থামে রয়েছে বণিকের সব রকম মশলার, গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমি থেকে ধোঁয়ার থামের মত যে আসছে সে কে? সেই ধোঁয়ার থামে রয়েছে বণিকের সব রকম মসলার, গন্ধরসের ও খোশবু ধূপের সুগন্ধ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধূলিমেঘ তুলে কে আসে মরুপথে? ভেসে আসে যেন বণিকের ধূপ আর সুরভি সুবাস?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমি থেকে কে ঐ রমণী আসছে? সে গুগ্গুল্, ধূনো ও বিদেশী মশলার গন্ধ নিয়ে একটা ধোঁয়ার মেঘের মত আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গন্ধরসের ও সুগন্ধি ধূপের সুগন্ধ, বণিকের সব রকম দ্রব্যের গন্ধে সুগন্ধিত হয়ে ধোঁয়ার থামের মত মরুভূমি থেকে যিনি আসছেন তিনি কে?