Song of Solomon 3:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, ওটা সোলায়মানের পাল্‌কি, ওর চারদিকে ষাটজন বীর আছেন, ওরা ইসরাইলের বীরদের মধ্যবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও মা! দেখো, দেখো! এ যে শলোমনের ঘোড়ার গাড়ী, যাকে ষাটজন যোদ্ধা পাহারা দিচ্ছে, যারা ইস্রায়েলের সর্বোত্তম বীর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, উহা শলোমনের শিবিকা, উহার চারিদিকে যষ্টি জন বীর আছেন, উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, উহা শলোমনের শিবিকা, উহার চারিদিকে ষাট জন বীর আছেন, উহারা ইস্রায়েলের বীরগণের মধ্যবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, ওটা শলোমনের পালকী! ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; তাঁরা ইস্রায়েলের সবচেয়ে শক্তিশালী বীর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, ওটা সোলায়মানের পালকী! ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; তাঁরা ইসরাইলের সবচেয়ে শক্তিশালী বীর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শলোমনের শিবিকা। ষষ্ঠদশ দেহরক্ষীবেষ্টিত ইসরায়েলী বাহিনীর সেরা নিপুণ সেনানী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ দেখ, শলোমনের পাল্কী| ইস্রায়েলের শক্তিশালী 60 জন সৈন্য তাঁকে ঘিরে আছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, ওটা শলোমনের পালকী! ষাটজন বীর যোদ্ধা রয়েছেন সেই পালকীর চারপাশে; তাঁরা ইস্রায়েলের শক্তিশালী বীর।