Song of Solomon 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল; ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকার দরুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকেই রণাঙ্গনের অভিজ্ঞতালব্ধ, এদের প্রত্যেকের কটিদেশে নিজ নিজ তরবারি সংলগ্ন, রাত্রিকালীন সন্ত্রাসের মোকাবিলায় সর্বদা প্রস্তুত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের সবার সংগে আছে তলোয়ার, যুদ্ধে তাঁরা সবাই পাকা; তলোয়ার কোমরে বেঁধে নিয়ে তাঁরা প্রত্যেকে প্রস্তুত রয়েছেন রাতের বিপদের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের সবার সংগে আছে তলোয়ার, যুদ্ধে তাঁরা সবাই পাকা; তলোয়ার কোমরে বেঁধে নিয়ে তাঁরা প্রত্যেকে প্রস্তুত রয়েছেন রাতের বিপদের জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসিচালনায় নিপুণ তারা মহাদক্ষ রণে। রাত্রির অতর্কিত আক্রমণ রোধে উদ্যত তরবারি হাতে সতর্ক-সজাগ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওরা প্রত্যেকেই সুদক্ষ যোদ্ধা; রাতে যে কোন আক্রমণের মুখোমুখি হবার জন্য ওদের তরবারি সবসময় প্রস্তুত আছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁদের সবার সঙ্গে আছে তলোয়ার, যুদ্ধে তাঁরা সবাই পাকা; তলোয়ার কোমরে বেঁধে নিয়ে তাঁরা প্রত্যেকে প্রস্তুত আছেন রাতের বিপদের জন্য।