Song of Solomon 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন, লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা শলোমন তাঁর নিজের জন্য এই ঘোড়ার গাড়ীটি তৈরি করেছেন, লেবাননের কাঠ দিয়ে তিনি এটি নির্মাণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দ্দোল নির্ম্মাণ করিলেন, লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শলোমন রাজা আপনার জন্য এক চতুর্দোল নির্মাণ করিলেন, লিবানোনের কাষ্ঠ দিয়া করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা শলোমন এই পাল্কী তৈরী করেছেন নিজের জন্য, তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ সোলায়মান এই পালকী তৈরী করেছেন নিজের জন্য, তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবাননের সেরা কাঠ দিয়ে হয়েছে নির্মিত শলোমনের শিবিকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা শলোমন তাঁর নিজের জন্য লিবানোনের এরস কাঠ দিয়ে একটি ভ্রমণের সিংহাসন বানিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা শলোমন নিজের জন্য একটি পালকী তৈরী করেছেন লেবাননের কাঠ দিয়ে।