Song of Solomon 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কবুতরের মত; তোমার কেশপাশ এমন ছাগল পালের মত, যারা গিলিয়দ-পর্বতের পাশে শুয়ে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রিয়তমা আমার, অপূর্ব সুন্দরী তুমি! আহা, কী অপরূপ তুমি! তোমার ঘোমটার আড়ালে তোমার দুটি চোখ কপোতের মতো। তোমার কেশরাশি একপাল ছাগলের মতো, যারা গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দ-পর্ব্বতের পার্শ্বে শুইয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী, দেখ, তুমি সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার নয়নযুগল কপোতের ন্যায়; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দ-পর্বতের পার্শ্বে শুইয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয়া আমার, কি সুন্দরী তুমি! হ্যাঁ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয়া আমার, কি সুন্দরী তুমি! হ্যাঁ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেয়সী আমার, অপরূপা তুমি। নয়ন দুখানি তব প্রেমিক কপোত যেন অবগুন্ঠন তলে–— তব কৃষ্ণ কেশদাম যেন বরষার মেঘ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয়তমা আমার, তুমি অনন্যা! সত্যি, তুমি সুন্দরী! ঘোমটার অন্তরালে তোমার চোখ দুটি যেন কপোতী| তোমার চুল গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা মেষের পালের মতই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় আমার, কি সুন্দরী তুমি! দেখ, তুমি সুন্দরী। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি ঘুঘুর মত। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।