Song of Solomon 4:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার মহব্বত কেমন মনোরম! অয়ি মম ভগিনি, মম বধূ! তোমার মহব্বত আঙ্গুর-রস থেকে কত উৎকৃষ্ট! তোমার তেলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্যের চেয়ে কত উৎকৃষ্ট!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কী মধুর তোমার প্রেম, মম ভগিনী, মম বধূ! তোমার প্রেম সুরার চেয়েও এবং তোমার সুগন্ধির সৌরভ যে কোনও সুগন্ধি মশলার চেয়েও কত বেশি আনন্দদায়ক!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার প্রেম কেমন মনোরম! অয়ি মম ভগিনি! মম কান্তে! তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট! তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার প্রেম কেমন মনোরম! অয়ি মম ভগিনি, মম কান্তে! তোমার প্রেম দ্রাক্ষারস হইতে কত উৎকৃষ্ট! তোমার তৈলের সৌরভ সমস্ত সুগন্ধি দ্রব্য অপেক্ষা কত উৎকৃষ্ট!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয়া আমার, কনে আমার, তোমার ভালবাসা কত আনন্দ দেয়! আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা, আর সমস্ত মশলার চেয়ে তোমার সুগন্ধির সুন্দর গন্ধ আরও কত না বেশী ভাল!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয়া আমার, কনে আমার, তোমার ভালবাসা কত আনন্দ দেয়! আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা, আর সমস্ত মসলার চেয়ে তোমার খোশবুর সুন্দর গন্ধ আরও কত না বেশী ভাল!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রিয়তমা হে বঁধু আমার পরম তৃপ্তি তব প্রেমে মোর, মদিরাও মানে হার তোমার প্রেমের কাছে, দেহ সৌরভ তব—সেও যে সবের সেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয়া আমার, বধূ আমার, তোমার ভালোবাসা কত মনোরম! তোমার ভালোবাসা দ্রাক্ষারসের চেয়েও সুন্দর, তোমার দেহের ঘ্রাণ যে কোন সুগন্ধির চেয়েও উৎকৃষ্ট!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভালবাসা কত সুন্দর! আমার বোন, আমার কনে, তোমার ভালবাসা আঙ্গুর রসের চেয়ে সুন্দর, আর সমস্ত দ্রব্যের চেয়ে তোমার সুগন্ধির গন্ধ কত সুন্দর!