Song of Solomon 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার চারাগুলো ডালিমের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সঙ্গে মেঁহেদি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার চারাগাছগুলি ডালিমের উপবন, যেখানে আছে উৎকৃষ্ট ফল, আছে মেহেদি ও জটামাংসী
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার চারাগুলি দাড়িম্বের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁদি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার চারাগুলি দাড়িম্বের উপবন, তন্মধ্যে আছে সুস্বাদু ফল, জটামাংসীর সহিত মেঁহেদি,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেদী আর সুগন্ধি লতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেদী আর খোশবু লতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার রূপমাধুরী যেন আনারকলির নন্দনবন আনারের অতুল সম্ভারে ছন্দময়ী। সুরভিত হেনা, জাফরাণ আর
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ডালপালাগুলি সুদৃশ্য ডালিম এবং রসে ভরা হেন্না উদ্যানের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যেন একটা সুন্দর ডালিম গাছের ডাল; সেখানে আছে ভাল ভাল ফল, মেহেন্দী আর সুগন্ধি লতা।