Song of Solomon 4:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে উত্তরীয় বায়ু, জাগ, হে দখিনা বায়ু, এসো, আমার উপবনে উপর দিয়ে বয়ে যাও; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হোক, আমার প্রিয় তার বাগানে আসুন, নিজের উপাদেয় ফলগুলো আহার করুন। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাগো, হে উত্তুরে বায়ু, এসো হে দখিনা বাতাস! বয়ে যাও আমার এই বাগিচায়, যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়। আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায় এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু, আইস, আমার উপবনে বহ; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক, আমার প্রিয় আপন উদ্যানে আইসুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে উত্তরীয় বায়ু, জাগ, হে দক্ষিণ বায়ু, আইস, আমার উপবনে বহ; উপবনের বিবিধ সুগন্ধি প্রবাহিত হউক, আমার প্রিয় আপন উদ্যানে আইসুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার ভাল ভাল ফল খান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার ভাল ভাল ফল খান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগো, উত্তরা বায়ু জাগো, দখিণা সমীর ধীরে বও, ধীরে বও মোর উপবনে সুরভী মেখে, প্রিয়তম মোর আসবেন উপবনে মিটাবেন তিনি প্রাণের পিয়াসা এ বনের সেরা ফলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে উত্তরের বাতাস, তুমি প্রবাহিত হও! হে দক্ষিণা বাতাস, তুমি এসো! আমার বাগানের ওপর দিয়ে প্রবাহিত হও এবং এর সুমিষ্ট সৌরভ ছড়িয়ে দাও| আমার প্রিয়তম তার বাগানে প্রবেশ করুক এবং বাগানের সুন্দর ফলগুলো ভোজন করুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাগো, উত্তরে বাতাস, এসো, দক্ষিণো বাতাস। আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও যাতে তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে তার পছন্দের ফল খায়।