Song of Solomon 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার দাঁতগুলো ছিন্নলোমা ভেড়ীর পালের মত, যারা গোসল করে উঠে এসেছে, যাদের সকলের যমজ বাচ্চা আছে, যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দন্তপঙক্তি যেন সদ্য পশম ছাঁটা মেষপালের মতো, যাদের সদ্য ধৌত করা হয়েছে, ওরা কেউ একা নয়, প্রত্যেকের সঙ্গে তার যমজ শাবক রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ, যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ শাবকবিশিষ্টা, যাহাদের মধ্যে একটীও মৃতবৎসা নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার দন্তশ্রেণী ছিন্নলোমা মেষীর পালবৎ, যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ শাবকবিশিষ্টা, যাহাদের মধ্যে একটিও মৃতবৎসা নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মত যারা এইমাত্র লোম ছাটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায় নি!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মত যারা এইমাত্র লোম ছাটাই হয়ে গোসল করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনটাই হারিয়ে যায় নি!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুভ্র দন্তরাজি তব নিটোল মুক্তামালা যেন একটিও যায় নি হারিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্নানের পর মেষের দল যেমন সারিবদ্ধ এবং সুবিন্যস্ত থাকে, তোমার দাঁতগুলো তেমনি সুন্দর| তারা প্রত্যেকেই যমজ শাবকের জন্ম দিয়েছে এবং একটা মেষও তার শাবককে হারায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার দাঁতগুলো এমন ভেড়ার পালের মত যারা এইমাত্র লোম ছাঁটাই হয়ে স্নান করে এসেছে। তাদের প্রত্যেকটারই জোড়া আছে, কোনোটাই হারিয়ে যায়নি!