Song of Solomon 4:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার ওষ্ঠাধর লাল রংয়ের সুতার মত, তোমার মুখ অতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ওষ্ঠাধর রক্তিম ফিতের মতো; তোমার মুখশ্রী চমৎকার। ঘোমটা আবৃত তোমার কপোল অর্ধ কর্তিত ডালিম ফলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ সূত্রের ন্যায়, তোমার মুখ অতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ওষ্ঠাধর সিন্দূরবর্ণ সুত্রের ন্যায়, তোমার মুখ অতি মনোহর, তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রক্তিম অধর যেন পলাশের কলি অপরূপ মুখশ্রী তোমার। গুন্ঠনে ঢাকা তব সুরম্য কপোলযুগল যেন ডালিমের দুটি খণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ঠোঁট রক্তিম সুতোর মত| তোমার মুখখানি অনুপম ঘোমটার আড়ালে তোমার গণ্ডদেশ যেন দু-আধখানা করা ডালিম ফলের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ঠোঁট দুটি লাল রংয়ের সুতোর মত লাল; কি সুন্দর তোমার মুখ! ঘোমটার মধ্যে তোমার গাল দুটি যেন আধখানা করা ডালিম।