Song of Solomon 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার কুচযুগল দু’টি হরিণের বাচ্চার, হরিণীর দু’টি যমজ বাচ্চার মত যারা লিলি ফুলবনে চরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দুটি স্তন যেন দুটি হরিণশাবক, যেন গজলা হরিণীর যমজ শাবক, যারা লিলি ফুলে ভরা মাঠে নেচে বেড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের, হরিণীর দুই যমজ বৎসের ন্যায়, যাহারা শোশন পুষ্পবনে চরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার কুচযুগল দুই হরিণ-শাবকের, হরিণীর দুই যমজ বৎসের ন্যায়, যাহারা শোশন পুষ্পবনে চরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানো কৃষ্ণসারের যমজ বাচ্চা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানো কৃষ্ণসারের যমজ বাচ্চা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কুচযুগ যেন যুগল মৃগ যমজ হরিণ যেন পদ্মবনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার স্তন দুটি শালুক ফুলের মাঝে চরে বেড়ানো যমজ হরিণ শাবকের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার বুক দুটি যেন লিলি ফুলের বনে ঘুরে বেড়ানো কৃষ্ণসার হরিণের যমজ বাচ্চার মত।