Song of Solomon 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতক্ষণ দিন শীতল না হয়, ও ছায়াগুলো পালিয়ে না যায়, ততক্ষণ আমি গন্ধরসের পর্বতে যাব, আর কুন্দুরুর পর্বতে যাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেলা শেষ হওয়ার আগে এবং ছায়া মুছে যাওয়ার আগে আমি গন্ধরসের পর্বতে এবং কুন্দুরুর পাহাড়ে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্ব্বতে যাইব, আর কুন্দুরুর পর্ব্বতে যাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাবৎ দিবস শীতল না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ আমি গন্ধরসের পর্বতে যাইব, আর কুন্দুরুর পর্বতে যাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ যামিনী আমি কাটাব তোমার সনে, তব সুবাসিত তনু, সুরভিত হিয়া মাঝে। রাত্রির অবসানে আঁধার মিলায়ে যাবে, বহিবে যবে মৃদুমন্দ সমীরণ ঊষার আভাসে আমি লইব বিদায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিনের ছায়া যখন মিলিয়ে আসবে, দিনের শেষ বাতাস যখন প্রবাহিত হবে তখন আমি সেই সুগন্ধির পাহাড়ে এবং সেই গুগ্গুলের পর্বতে যাবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতক্ষণ না ভোর হয় এবং অন্ধকার চলে যায় ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে এবং ধূপের পাহাড়ে থাকব।