Song of Solomon 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমারই সঙ্গে লেবানন থেকে এসো, বধূ! আমারই সঙ্গে লেবানন থেকে এসো; অবলোকন কর অমানার শৃঙ্গ থেকে, শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ থেকে, সিংহদের বাসস্থান থেকে, চিতা বাঘদের পর্বত থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও আমার বধূ লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো, লেবানন ছেড়ে আমার সঙ্গে চলো। অমানার শৃঙ্গ থেকে, শনীর চূড়া থেকে, হর্মোণের শীর্ষদেশ থেকে, সিংহদের গুহা থেকে এবং পর্বতে বাসা বাঁধা চিতাবাঘদের আস্তানা থেকে অবতরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমারই সঙ্গে লিবানোন হইতে আইস, কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস; অবলোকন কর অমানার শৃঙ্গ হইতে, শনীর ও হর্ম্মোণ পর্ব্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে, চিত্রব্যাঘ্রদের পর্ব্বত হইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমারই সঙ্গে লিবানোন হইতে আইস, কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস; অবলোকন কর অমানার শৃঙ্গ হইতে, শনীর ও হর্মোণ পর্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে, চিতা বাঘদের পর্বত হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সংগে এস, আমারই সংগে লেবানন থেকে এস। অমানার চূড়া থেকে, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সংগে এস, আমারই সংগে লেবানন থেকে এস। অমানার চূড়া থেকে, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো বঁধু, মোর চলে এস মোর সাথে, লেবাননের পর্বত নিলয় ছাড়ি এস নেমে আমানার শৈলচূড়া হতে, শেণীর ও হার্মোণ গিরিশিখর হতে নেমে এস, সিংহ ও চিতার আস্তানা সেথায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বধূ আমার, আমার সঙ্গে লিবানোন থেকে এসো| লিবানোন থেকে আমার সঙ্গে এসো| অমানার পর্বত থেকে এসো, শনীর ও হর্ম্মোণের চূড়া থেকে এসো, সিংহের গুহাদেশ থেকে এসো, এবং চিতাবাঘের পর্বত থেকে এসো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার বিয়ের কনে, লিবানোন থেকে আমার সঙ্গে এস, আমারই সঙ্গে লিবানোন থেকে এস। অমানার চূড়া থেকে এস, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে এস, সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে তুমি নেমে এস।