Song of Solomon 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমার মন হরণ করেছ, অয়ি মম ভগিনি! মম বধূ! তুমি আমার মন হরণ করেছ, তোমার এক পলকের চাহনি দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি আমার হৃদয় হরণ করেছ, মম ভগিনী, মম বধূ; তোমার এক মুহূর্তের চাহনি, তোমার জড়োয়ার একটিমাত্র রত্ন আমার হৃদয় হরণ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমার মন হরণ করিয়াছ, অয়ি মম ভগিনি! মম কান্তে! তুমি আমার মন হরণ করিয়াছ, তোমার এক নয়নকটাক্ষ দ্বারা, তোমার কণ্ঠের এক হার দ্বারা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমার মন হরণ করিয়াছ, অয়ি মম ভগিনি! মম কান্তে! তুমি আমার মন হরণ করিয়াছ, তোমার এক নয়নকটাক্ষ দ্বারা, তোমার কন্ঠের এক হার দ্বারা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে তুমি আমার মন চুরি করে নিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে তুমি আমার মন চুরি করে নিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো বঁধু, প্রেয়সী আমার, তুমি করেছ হরণ এ হৃদয় মোর একটি নজরবাণে, বেঁধেছ আমায় উজ্জ্বল মণিহারে গ্রীবাভঙ্গীর মোহিনী মায়ায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রিয়া আমার, বধূ আমার, তুমি আমায় উৎসাহিত করেছো| তুমি আমার হৃদয়কে বন্দী করেছো| তুমি তোমার অলঙ্কারের একটি মুক্তা দিয়ে, তোমার নয়নের একটি কটাক্ষ দিয়ে আমার মন হরণ করেছো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার হৃদয় চুরি করেছ, আমার বোন, আমার কনে, তুমি আমার হৃদয় চুরি করেছ; তোমার এক পলকের চাহনি দিয়ে, তোমার গলার হারের একটা মণি দিয়ে।