Song of Solomon 5:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগেছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মম ভগিনী, মম বধূ, আমি এসেছি আমার কাননে; আমার গন্ধরস ও আমার সুগন্ধি সঙ্গে এনেছি। আমি আমার মধু ও আমার মধুর চাক চুষেছি, আমার দ্রাক্ষারস এবং আমার দুধ পান করেছি। হে বন্ধুরা, আহার করো এবং পান করো; আকণ্ঠ তোমাদের প্রেমসুধা পান করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল; আমার প্রিয়ের স্বর, তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয়া আমার, কনে আমার, আমি আমারই বাগানে এসেছি; আমার গন্ধরস ও সুগন্ধি মশলা আমি জোগাড় করেছি। আমার মৌচাক ও মধু আমি খেয়েছি, খেয়েছি আংগুর-রস ও দুধ। ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর, ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয়া আমার, কনে আমার, আমি আমারই বাগানে এসেছি; আমার গন্ধরস ও খোশবু মসলা আমি জোগাড় করেছি। আমার মৌচাক ও মধু আমি খেয়েছি, খেয়েছি আংগুর-রস ও দুধ। ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর, ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরাণ বঁধু মোর প্রেয়সী পিয়া, দেখ চেয়ে, আমি এসেছি আমার উপবনে, করেছি চয়ন সুরভি নির্যাস আর সুগন্ধি সম্ভার মৌচাক নিঙড়ানো মধু করেছি পান, করেছি পান আমি দুগ্ধের সাথে দ্রাক্ষামদিরা। সখীবৃন্দ (স্বগত): পান কর হে প্রেমিক যুগল আকন্ঠ কর পান প্রেমের মদিরা, তৃপ্ত কর তৃষিত হৃদয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভগিনী আমার, বধূ আমার, আমি আমার বাগানে প্রবেশ করব| আমি আমার সুগন্ধি দ্রব্যাদি মশলাপাতিসহ সংগ্রহ করব| আমি আমার মৌচাক মধুসহ পান করব| আমি আমার দুগ্ধ ও দ্রাক্ষারস পান করব| বন্ধুগণ, খাও, পান কর! হৃদয় তৃপ্ত করে ভালোবাসা পান কর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার বাগানে এসেছি, আমার বোন, আমার কনে; আমি আমার গন্ধরসের সঙ্গে আমার মশলা জোগাড় করেছি। আমি আমার মৌচাক ও আমার মধু খেয়েছি, আমি আঙ্গুর রস ও দুধ পান করেছি। খাও, হে বন্ধুরা, পান কর, ভালবাসা পরিপূর্ণ হয়ে পান কর।