Song of Solomon 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর নয়নযুগল স্রোতের ধারে থাকা এক জোড়া কবুতরের মত, যেন দুধে গোশল করা ও পানির স্রোতের তীরে উপবিষ্ট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর নয়নযুগল যেন জলস্রোতের তীরের কপোত, যারা দুগ্ধস্নাত ও অলংকারখচিত মণির মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার নয়নযুগল জলপ্রণালীর তীরস্থ কপোতযুগলের ন্যায়, যাহারা দুগ্ধে স্নাত ও পয়ঃপূর্ণ স্থানে উপবিষ্ট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার নয়নযুগল জলপ্রণালীর তীরস্থ কপোতযুগলের ন্যায়, যাহারা দুগ্ধে স্নাত ও পয়ঃপূর্ণ স্থানে উপবিষ্ট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, যা দুধে ধোওয়া, রত্নের মত বসানো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, যা দুধে ধোয়া, রত্নের মত বসানো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুদ্ধসত্ত্ব আয়তলোচন যেন দুগ্ধ শুভ্র কপোত মিথুন, রয়েছে দাঁড়ায়ে তটিনীতীরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার দুটি চোখ ঝর্ণার ধারের কপোতের মত| দুধের সাগরে কপোতের মত, অলঙ্কারের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত, দুধে ধোওয়া ও রত্নের মত বসানো।