Song of Solomon 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর গণ্ডদেশ সুগন্ধি বাগানের কেয়ারি ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁর ওষ্ঠাধর লিলি ফুলের মত, তরল গন্ধরস ক্ষরণকারী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর কপোল সুগন্ধি মশলার কেয়ারির মতো সুবাসিত। তাঁর ওষ্ঠাধর লিলিফুলের মতো, যা গন্ধরসের সৌরভ ছড়ায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির চৌকা ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁহার ওষ্ঠাধর শোশন পুষ্পের ন্যায়, দ্রব গন্ধরস ক্ষরণকারী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার গণ্ডদেশ সুগন্ধি ওষধির উদ্যান ও আমোদকারী লতার স্তম্ভস্বরূপ; তাঁহার ওষ্ঠাধর শোশন পুষ্পের ন্যায়, তরল গন্ধরস ক্ষরণকারী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর গাল দু’টা যেন সুগন্ধি মশলার বীজতলা, যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে। তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর গাল দু’টা যেন খোশবু মসলার বীজতলা, যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে। তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কপোলের শ্মশ্রুজাল সুবাসিত সুরভি আতরে যেন সুগন্ধি মশলার বন সুরভি বিতরে। তাঁর অধর যেন কুমুদ কুসুম নিঃশ্বাসে তাঁর অগুরু সুবাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার গালদুটি একটি মসলার বাগানের মত, যা সুগন্ধ দেয়| পদ্মফুলের পাপড়ির মত তার ওষ্ঠাধর থেকে তরল সুগন্ধি গড়িয়ে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর গালগুলি সুগন্ধি বাগানের মত, যেখান থেকে সুগন্ধ বের হয়। তাঁর ঠোঁটগুলি গন্ধরস ঝরা লিলি ফুলের মত।