Song of Solomon 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর হাত বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মত; তাঁর উদর নীলকান্তমণিতে খচিত হাতির দাঁতের শিল্পকর্মের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বাহুযুগল বৈদূর্যমণিতে খচিত সোনার আংটির মতো; তাঁর দেহ নীলকান্তমণিতে খচিত মসৃণ গজদন্তের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার হস্ত বৈদূর্য্যমণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীয়স্বরূপ; তাঁহার কায় নীলকান্তমণিতে খচিত গজদন্তময় শিল্পকর্ম্মের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার হস্ত বৈদূর্যমণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীয়স্বরূপ; তাঁহার কায় নীলকান্তমণিতে খচিত গজদন্তময় শিল্পকর্মের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি, আর দেহখানা নীলকান্তমণিতে সাজানো, পালিশ করা হাতির দাঁতের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি, আর শরীরটা নীলকান্তমণিতে সাজানো, পালিশ করা হাতির দাঁতের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুগঠিত বাহুদ্বয়, রত্নখচিত অঙ্গুরীয় অঙ্গুলিতে শোভা পায়। সুঠাম সুন্দর নন্দন তনু তাঁর যেন সুচিক্কণ গজদম্ভে সুন্দর কারুকার্য নীলকান্ত মণির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার বাহু রত্নখচিত সোনার দণ্ডের মত| তার উদর হাতির দাঁতের তৈরী এবং নীল মরকতে ঢাকা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর হাতগুলি বৈদূর্যমণি বসানো সোনার আংটির মত, তাঁর উদর নীলকান্তমণিতে সাজানো হাতির দাঁতের শিল্পকাজের মত।