Song of Solomon 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কথা অতীব মধুর; হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর। অয়ি জেরুশালেমের কন্যারা! এই আমার প্রিয়, এই আমার সখা। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মুখের নিজস্ব মাধুর্য আছে; সব মিলিয়ে তিনি ভারী সুন্দর। হে জেরুশালেমের কন্যারা, ইনিই আমার প্রেমিক, ইনিই আমার বন্ধু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার মুখ অতীব মধুর; হাঁ, তিনি সর্ব্বতোভাবে মনোহর। অয়ি যিরূশালেমের কন্যাগণ! এই আমার প্রিয়, এই আমার সখা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার মুখ অতীব মধুর; হাঁ, তিনি সর্বতোভাবে মনোহর। অয়ি যিরূশালেমের কন্যাগণ! এই আমার প্রিয়, এই আমার সখা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর মুখখানা খুব মিষ্টি, তাঁর সবই সুন্দর। হে যিরূশালেমের মেয়েরা, উনিই আমার প্রিয়, আমার বন্ধু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মুখখানা খুব মিষ্টি, তাঁর সবই সুন্দর। হে জেরুজালেমের মেয়েরা, উনিই আমার প্রিয়, আমার বন্ধু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুধমাখা বাণী তাঁর অমৃতের নির্ঝর! নয়নমোহন তিনি সর্বাঙ্গসুন্দর! ওগো জেরুশালেমের কামিনীফুল, মোর প্রিয়তম অপরূপ রূপময়, এই তাঁর পরিচয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের যুবতী রমণীরা, তার মুখই মিষ্টস্বাদস্বরূপ| সে সবকিছু নিয়েই মনোরম| এই আমার প্রেমিক| এই আমার প্রিয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর মুখ খুব মিষ্টি, তিনি সম্পূর্ণ সুন্দর। হে যিরূশালেমের মেয়েরা! এই আমার প্রিয়, এই আমার বন্ধু।