Song of Solomon 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
‘আমায় দুয়ার খুলে দাও; অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি! কারণ আমার মাথা ভিজে গেছে শিশিরে, আমার কেশপাশ রাতের কুয়াশায়।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ঘুমাচ্ছিলাম কিন্তু আমার হৃদয় জেগে ছিল। ওই শোনো! আমার প্রেমিক দরজায় করাঘাত করছেন: “দরজা খোলো, আমার ভগিনী, আমার প্রিয়া, আমার কপোত, আমার নিখুঁত সৌন্দর্য। আমার মস্তক শিশিরে ভিজে গেছে, রাতের আর্দ্রতায় সিক্ত হয়েছে আমার কেশরাশি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘আমায় দুয়ার খুলিয়া দেও; অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি! কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশপাশ রাত্রির জলবিন্দুতে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
‘আমায় দুয়ার খুলিয়া দেও; অয়ি মম ভগিনি! মম প্রিয়ে! মম কপোতি! মম শুদ্ধমতি! কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশপাশ রাত্রির জলবিন্দুতে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার অন্তর জেগে ছিল। ঐ শোন, আমার প্রিয় দরজায় ঘা দিয়ে বলছেন, “কনে আমার, প্রিয়া আমার, আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন, আমাকে দরজা খুলে দাও। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার দিল জেগে ছিল। ঐ শোন, আমার প্রিয় দরজায় আঘাত দিয়ে বলছেন, “কনে আমার, প্রিয়া আমার, আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন, আমাকে দরজা খুলে দাও। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুনয়নে মোর নেমেছিল ঘুমঘোর তবু হৃদয় জেগেছিল, আমি স্বপনের মাঝে দেখি যে প্রিয় আমার আঘাত করিছে দ্বারে। ওগো প্রিয়া মোর কপোতী আমার অপাপবিদ্ধা বালা, দুয়ারখানি খোল। শিশিরে সিক্ত হল মস্তক আমার কেশদাম হতে শিশির ঝরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ঘুমিয়ে রয়েছি কিন্তু আমার অন্তর জেগে রয়েছে| শোন, আমার প্রিয়তম দুয়ারে করাঘাত করছে| “আমার কাছে উন্মুক্ত হও, বধূ আমার, আমার প্রিয়া, কপোতি আমার, পূর্ণমূর্তি আমার! আমার মাথা শিশিরে সিক্ত হয়ে গেছে| আমার মাথার চুল রাতের কুয়াশায আর্দ্র হয়ে গেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার হৃদয় জেগে ছিল। এটা আমার প্রিয়তমের স্বর, যিনি দরজায় আঘাত করলেন এবং বলছেন, “আমাকে দরজা খুলে দাও, আমার কনে, আমার বোন, আমার ঘুঘু, আমার নিষ্কলঙ্কিত সেই জন। শিশিরে আমার মাথা ভিজে গেছে, রাতের কুয়াশায় আমার চুল ভরে গেছে।”