Song of Solomon 5:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়ে তাঁর হাত ঢুকালেন, তাঁর জন্য আমার অন্তর ব্যাকুল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রেমিক দুয়ারের ছিদ্র দিয়ে অর্গল খোলার জন্য তাঁর হাত বাড়ালেন; তাঁর জন্য আমার হৃৎস্পন্দনের গতি বাড়তে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন, তাঁহার জন্য আমার চিত্ত উচাটন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রিয় দুয়ারের ছিদ্র দিয়া হস্ত বিস্তার করিলেন, তাঁহার জন্য আমার চিত্ত উচাটন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন, আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন, আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রিয়তম যবে অনুরাগভরে হাতখানি রাখে দ্বারে, উঠল যে নেচে পরাণ আমার আবেগে আকুল হিল্লোলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয়তম দ্বারে ছিদ্রে হাত রাখলো এবং তার জন্য আমার অন্তর ব্যাকুল হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দরজার ছিদ্র দিয়ে আমার প্রিয়তম তাঁর হাত রাখলেন, আমার মন তাঁর জন্য ব্যাকুল হয়ে উঠলো।