Song of Solomon 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার প্রিয়ের জন্য দুয়ার খুলে দিলাম; কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন; তিনি কথা বললে আমার প্রাণ উড়ে গিয়েছিল; আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না, আমি তাঁকে ডাকলাম, তিনি আমাকে জবাব দিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রেমিকের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রেমিক ফিরে গেছেন, চলে গেছেন তিনি। তাঁর প্রস্থানে আমার হৃদয় ম্রিয়মাণ হয়ে গেল। তাঁকে কত খুঁজলাম, কিন্তু কোথাও তাঁর দেখা পেলাম না, তাঁকে কত ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম; কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন, চলিয়া গিয়াছিলেন; তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল; আমি তাঁহাকে অন্বেষণ করিলাম, কিন্তু পাইলাম না, আমি তাঁহাকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রিয়ের জন্য দুয়ার খুলিয়া দিলাম; কিন্তু আমার প্রিয় ফিরিয়া গিয়াছিলেন, চলিয়া গিয়াছিলেন; তিনি কথা কহিলে আমার প্রাণ উড়িয়া গিয়াছিল; আমি তাঁহাকে অন্বেষণ করিলাম, কিন্তু পাইলাম না, আমি তাঁহাকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন। তিনি যখন কথা বলেছিলেন তখন দুঃখে আমার মন গলে গিয়েছিল। আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না; আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন। তিনি যখন কথা বলেছিলেন তখন দুঃখে আমার মন গলে গিয়েছিল। আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না; আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকুল আবেগে খুলিনু দুয়ার, নাই, নাই সেথা নাই প্রিয় মোর হায়, হায় তিনি গেছেন ফিরে! আবাহন তাঁর করেছিল মোরে বিভোর বিবশ। খুঁজে ফিরি তাঁকে দুয়ারে দুয়ারে, নাই, নাই তিনি কোথাও যে নাই, ডেকে ডেকে আমি হয়েছি কাতর পাই না যে সাড়া তাঁর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার প্রিয়তমের কাছে উন্মুক্ত হয়েছিলাম কিন্তু আমার প্রিয়তম চলে গিয়েছিল! সে যখন ফিরে গেল তখন আমার প্রায় মরার মত অবস্থা| আমি তাকে খুঁজেছিলাম কিন্তু আমি তাকে খুঁজে পাই নি| আমি তাকে ডেকেছিলাম কিন্তু সে আমাকে সাড়া দেয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রিয়তমের জন্য দরজা খুললাম, কিন্তু আমার প্রিয় ফিরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন। আমার অন্তর নিরাশায় ডুবে গিয়েছিল। আমি তাঁকে খুঁজলাম, কিন্তু পেলাম না; আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি উত্তর দিলেন না।