Song of Solomon 5:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখতে পেল, তারা আমাকে প্রহার করলো, ক্ষতবিক্ষত করলো, প্রাচীরের প্রহরীরা আমার চাদর কেড়ে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগররক্ষীরা পাহারা দেবার সময় দেখতে আমাকে পেল। ওরা আমাকে প্রহার করল, ক্ষতবিক্ষত করল; পাঁচিলের ধারের ওই নগররক্ষীগুলি আমার কাপড়জামাও ছিনিয়ে নিল!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তাহারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল, প্রাচীরের প্রহরিবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগরে ভ্রমণকারী প্রহরীরা আমাকে দেখিতে পাইল, তাহারা আমাকে প্রহার করিল, ক্ষতবিক্ষত করিল, প্রাচীরের প্রহরিবর্গ আমার বস্ত্র কাড়িয়া লইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময় আমাকে দেখতে পেল; তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল; শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময় আমাকে দেখতে পেল; তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল; শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রহরায় রত প্রহরীরা মোরে করে বিক্ষত দারুণ প্রহারে, কেড়ে নিল মোর আবরণখানি প্রাচীর রক্ষী যত!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে প্রহরীরা নগর পাহারা দিচ্ছিলো তারা আমাকে দেখতে পেলো| তারা আমায় আঘাত করলো| তারা আমায় আহত করলো| প্রাচীরের রক্ষীরা আমার কাপড়চোপড় কেড়ে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরে ঘুরে বেড়ানো পাহারাদারেরা আমাকে দেখতে পেল; তারা আমাকে আঘাত করলো এবং ক্ষতবিক্ষত করলো; প্রাচীরের পাহারাদারেরা আমার পোশাক কেড়ে নিল।