Song of Solomon 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি! জেরুশালেমের কন্যারা! আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁকে বলো যে, আমি প্রেম-পীড়িতা। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে জেরুশালেমের কন্যারা, আমি তোমাদের দিব্যি দিয়ে বলছি, তোমরা যদি আমার প্রেমিকের দেখা পাও, তাহলে, কী বলবে তাঁকে? বলবে যে, তাঁর প্রেমে আমি অচৈতন্যপ্রায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁহাকে বলিও যে, আমি প্রেমপীড়িতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি! যিরূশালেমের কন্যাগণ! আমি তোমাদিগকে দিব্য দিয়া বলিতেছি, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে তাঁহাকে বলিও যে, আমি প্রেমপীড়িতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাও তবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাও তবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো, তোমরা দেখা যদি পাও মোর দয়িতের বলো তারে, আমি তার বিরহে ব্যাকুল বিধুর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে জেরুশালেমের কন্যাগণ, তোমাদের বলে রাখছি, যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো, আমি তার প্রতি ভালবাসায় কাতর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের বলছি, যদি তোমরা আমার প্রিয়তমের দেখা পাও, তবে অনুগ্রহ করে তাঁকে বোলো যে, আমি তাঁকে ভালবেসে দুর্বল হয়েছি।