Song of Solomon 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট? অয়ি নারীকুল-সুন্দরি! অন্য প্রিয় থেকে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে, তুমি আমাদেরকে এরকম কসম দিচ্ছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে পরমাসুন্দরী, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অনন্য? আমাদের যে তুমি এত দিব্যি দিচ্ছ, অন্য প্রেমিকদের তুলনায় তোমার প্রেমিক কী কারণে অসাধারণ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট? অয়ি নারীকুল-সুন্দরি! অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে, তুমি আমাদিগকে এরূপ দিব্য দিতেছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট? অয়ি নারীকুল-সুন্দরি! অন্য প্রিয় হইতে তোমার প্রিয় কিসে বিশিষ্ট যে, তুমি আমাদিগকে এরূপ দিব্য দিতেছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে সেরা সুন্দরী, অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল? তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে, তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে সেরা সুন্দরী, অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল? তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে, তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো অনন্যা রূপসী কন্যা, প্রিয়তম তব কিসে অনন্য কিবা রূপ তার কিবা গুণ, বলো কিবা তার মহিমা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকল নারীদের মধ্যে হে সুন্দরী শ্রেষ্ঠা, কোন্ দিক থেকে তোমার প্রিয়তম অন্যান্য প্রেমিকদের চেয়ে ভাল? অন্যান্য প্রেমিকদের চেয়ে সে কি ভাবে ভাল যে তুমি আমাদের এমন প্রতিশ্রুতি করতে বলছো?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য প্রিয়তমদের থেকে তোমার প্রিয়তম কিরকম ভাল? ওহে সুন্দরী, অন্য প্রিয়তমদের চেয়ে তোমার প্রিয়তম কিসে ভাল যে, তুমি এই ভাবে আমাদের দিব্যি দিচ্ছ?