Song of Solomon 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি নারীকুল-সুন্দরি! তোমার প্রিয় কোথায় গেছেন? তোমার প্রিয় কোন্‌ দিকের পথ ধরেছেন? আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করবো। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে পরমাসুন্দরী, তোমার প্রেমিক কোথায় চলে গেছেন? তোমার প্রেমিক কোনও দিকে গেছেন, তোমার সঙ্গে আমরাও তো তাঁকে সেখানে খুঁজতে যেতে পারি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি নারীকুল-সুন্দরি! তোমার প্রিয় কোথায় গিয়াছেন? তোমার প্রিয় কোন্‌ দিকের পথ ধরিয়াছেন? আমরা তোমার সঙ্গে তাঁহার অন্বেষণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি নারীকুল-সুন্দরি! তোমার প্রিয় কোথায় গিয়াছেন? তোমার প্রিয় কোন্‌ দিকের পথ ধরিয়াছেন? আমরা তোমার সঙ্গে তাঁহার অন্বেষণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন? তিনি কোন্‌দিকের পথ ধরেছেন? বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সেরা সুন্দরী, তোমার প্রিয় কোথায় গেছেন? তিনি কোন্‌ দিকের পথ ধরেছেন? বল, যাতে আমরা তোমার সংগে তাঁর খোঁজ করতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওগো অনন্যা রূপসী কন্যা, কোথা, কোন পথে গেছেন তব প্রিয় বল গো কন্যা বল, তোমার সাথে মোরা যাব তাঁর সন্ধানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রমণীদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, তোমার প্রেমিক কোথায় গেছে? তোমার প্রিয়তম কোন দিকে গেছে? আমাদের বল, তাহলে, তাকে খোঁজার ব্যাপারে, আমরা তোমাকে সাহায্য করতে পারি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তোমার প্রিয়তম কোথায় গিয়েছেন? তোমার প্রিয় কোনদিকের পথে গিয়েছেন? বল, যাতে আমরা তোমার সঙ্গে তাঁর খোঁজ করতে পারি।