Song of Solomon 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উনি কে, যিনি অরুণের মত উদীয়মানা, চন্দ্রের মত সুন্দরী, সূর্যের মত তেজস্বিনী, পতাকাবাহী বাহিনীর মত ভয়ঙ্করী?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উনি কে, যিনি ভোরের আলোর মতো আবির্ভূত হচ্ছেন, যিনি চন্দ্রের মতো শুভ্র, সূর্যের মতো উজ্জ্বল, নক্ষত্রদের শোভাযাত্রার মতো ঐশ্বর্যময়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উনি কে, যিনি অরুণের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্য্যের ন্যায় তেজস্বিনী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উনি কে, যিনি অরুণের ন্যায় উদীয়মানা, চন্দ্রের ন্যায় সুন্দরী, সূর্যের ন্যায় তেজস্বিনী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়, চাঁদের মত সুন্দরী, সূর্যের মত উজ্জ্বল, আর নিশান উড়ানো সৈন্যদলের মত যার জাঁকজমক?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়, চাঁদের মত সুন্দরী, সূর্যের মত উজ্জ্বল, আর নিশান উড়ানো সৈন্যদলের মত যার জাঁকজমক?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কান্তদেহা কে ঐ রূপসী কন্যা, ঊষার আলোকবিভা দুনয়নে ঝরে, যেন ললিত লাবণ্যে ঘেরা চাঁদের সুষমা, যেন অরুণদীপ্তি সুচারু অঙ্গে ঝলসে, তেজদৃপ্ত মহিমাময়ী উন্নতশির ললনা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ তরুণী মেয়েটি কে? মেয়েটি ভোরের আভার মতই উজ্জ্বল| সে চাঁদের মত সুন্দর| সে সূর্যের মত উজ্জ্বল| সে শোভাযাত্রার তারাদের মত সম্ভ্রান্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বললেন, “কে সে, যে ভোরের মত দেখা দেয়, চাঁদের মত সুন্দরী, সূর্য্যের মত উজ্জ্বল এবং সম্পূর্ণভাবে মুগ্ধ করে?”