Song of Solomon 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি উপত্যকার নবীন গাছ দেখতে, আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে, দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে, বাদাম গাছের উপবনে নেমে গেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আখরোটের বাগিচায় নেমে গেছিলাম দেখতে যে, উপত্যকায় নবীন কোনও তরু অঙ্কুরিত হল কি না, দ্রাক্ষালতা কতটা কুঁড়ি হল কিংবা ডালিম গাছে ফুল এল কি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি উপত্যকার নবীন তরুচয় দেখিতে, দ্রাক্ষালতা পল্লবিত হয় কি না, দেখিতে, দাড়িম্বপুষ্প ফুটে কি না, দেখিতে, আক্রোটের উপবনে নামিয়া গেলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি উপত্যকার নবীন তরুচয় দেখিতে, দ্রাক্ষালতা পল্লবিত হয় কি না দেখিতে, দাড়িম্বপুষ্প ফুটে কি না দেখিতে, আক্রোটের উপবনে নামিয়া গেলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উপত্যকার নতুন চারাগুলো দেখতে, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না দেখতে, আর ডালিম গাছে ফুল ফুটেছে কি না দেখতে আমি নেমে বাদাম গাছের বনে গেলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উপত্যকার নতুন চারাগুলো দেখতে, আংগুর লতায় কুঁড়ি ধরেছে কি না দেখতে, আর ডালিম গাছে ফুল ফুটেছে কি না দেখতে আমি নেমে বাদাম গাছের বনে গেলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপত্যকার উপবনে মোর ফুটেছে কি ফুল, হয়েছে কি পল্লবিত দ্রাক্ষাকুঞ্জের লতাগুলি, মঞ্জরিত হয়েছে কি মোর ডালিমের গাছ? দেখিবার আশে আমি এসেছি যে নেমে বাদামের বীথিকুঞ্জে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উপত্যকার ফল দেখতে আমি আখরোটের বাগানে গেলাম, দেখতে গেলাম দ্রাক্ষাক্ষেতে অথবা ডালিমগাছে ফল ধরেছে কিনা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি গিয়েছিলাম উপত্যকার নতুন চারাগুলো দেখতে, আঙ্গুর লতায় কুঁড়ি ধরেছে কিনা তা দেখতে, আর ডালিম গাছে ফুল ফুটেছে কিনা তা দেখতে আমি বাদাম গাছের বনে গিয়েছিলাম।