Song of Solomon 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথের মধ্যে। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিষয়টি ভালো করে বোঝার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিল আমার জাতির রাজকীয় রথরাজির মধ্যে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির [মধ্যে]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার অজ্ঞাতসারে আমার প্রাণ আমাকে স্থাপন করিল আমার মহোদয় জাতির রথরাজির [মধ্যে]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে আমার জাতির রাজার রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে আমার জাতির বাদশাহ্‌র রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একি হল মোর? হৃদয়ের মাঝে একি হিল্লোল! ঘুমিয়েছিল যে প্রেম আমার বুকের মাঝে, কেন তুমি তারে জাগিয়ে দিলে আমি মরি যে লাজে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি নিজেও জানতাম না যে সে আমাকে রথের ওপর যুবরাজ হিসেবে বসিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি খুব আনন্দিত ছিলাম যে, যদি আমাকে আমার জাতির রাজার রথগুলোর একটার মধ্যে বসিয়ে দিত।