Song of Solomon 6:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরো ফেরো, অয়ি শূলম্মীয়ে; ফেরো ফেরো, আমরা তোমাকে দেখব। শূলম্মীয়াকে তোমরা কেন দেখবে? মহনয়িমের নৃত্য দেখার মত কেন দেখবে? ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিরে এসো, ফিরে এসো, হে শূলম্মীয়ে; ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা অপলকে তোমাকে দেখতে পাই। মহনয়িমের নৃত্যের মতো করে তোমরা কেন শূলম্মীয়েকে অপলকে দেখতে চাইছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফির ফির, অয়ি শূলম্মীয়ে; ফির ফির, আমরা তোমাকে দেখিব। শূলম্মীয়াকে তোমরা কেন দেখিবে? মহনয়িমস্থ নৃত্যের ন্যায় কেন দেখিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফির ফির, অয়ি শূলম্মীয়ে; ফির ফির, আমরা তোমাকে দেখিব। শূলম্মীয়াকে তোমরা কেন দেখিবে? মহনয়িমস্থ নৃত্যের ন্যায় কেন দেখিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস; আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস, ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস; আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস, ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাচো, নাচো ওগো শূলেমবাসিনী কন্যা, আমরা দেখব তোমার নৃত্যপরা তনুভঙ্গিমা। দুসারি দর্শকমাঝে নৃত্যপরা তনুশোভা মোর দেখার এ আকাঙ্ক্ষা কেন তোমাদের?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফিরে এসো, ফিরে এসো শূলম্মীয়! ফিরে এসো, ফিরে এসো, যাতে আমরা তোমায় চেয়ে দেখতে পারি| শূলম্মীয়ের দিকে তুমি কেন তাকিয়ে দেখ? সে যে মহনয়িমে বিজয় নৃত্যে মগ্ন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে শূলম্মীয়া, ফিরে এস, ফিরে এস; আমরা যেন তোমাকে দেখতে পাই সেইজন্য ফিরে এস, ফিরে এস। তোমরা মহনয়িমের নাচ দেখার মত করে কেন শূলম্মীয়াকে দেখতে চাইছ?