Song of Solomon 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার প্রিয়তম তার উপবনে সুগন্ধি ওষধির বাগানে গেছেন, উপবনে পাল চরাবার জন্য ও লিলি ফুল তুলবার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রেমিক তাঁর বাগানে, সুগন্ধি মশলার কেয়ারিতে নেমে গেছেন, বাগানগুলিতে পদচারণা করতে আর লিলি ফুল চয়ন করতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ওষধির চৌকাতে গিয়াছেন, উপবনে [পাল] চরাইবার জন্য ও শোশন পুষ্প চয়ন করিবার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রিয়তম আপন উপবনে সুগন্ধি ওষধির উদ্যানে গিয়াছেন, উপবনে [পাল] চরাইবার জন্য ও শোশন পুষ্প চয়ন করিবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রিয় গেছেন তাঁর বাগানে সুগন্ধি মশলার বীজতলায়; গেছেন খেয়ে বেড়াবার জন্য আর লিলি ফুল তুলবার জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রিয় গেছেন তাঁর বাগানে খোশবু মসলার বীজতলায়; গেছেন খেয়ে বেড়াবার জন্য আর লিলি ফুল তুলবার জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রীতম আমার এসেছেন তাঁর কাননে, সেথা সুগন্ধি তরুবীথিকা, তরুবীথিতলে শ্যামতৃণদলে তুষিছেন তিনি তাঁর মেষপাল, তারি সাথে তিনি সেই কাননের কুসুমকলি করেন চয়ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রিয়তম তার মশলার বাগানে গিয়েছে| সে তার বাগানে ঘুরে বেড়াতে ও পদ্ম ফুল তুলতে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রিয়তম তাঁর সুগন্ধি বাগানে গিয়েছেন, গিয়েছেন পশুপাল চরানোর জন্য আর লিলি ফুল জড়ো করবার জন্য।