Song of Solomon 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি মম প্রিয়ে! তুমি তির্সা শহরের মত সুন্দরী, জেরুশালেমের মত রূপবতী, নিশান সহ বাহিনীর মত ভয়ঙ্করী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওগো মোর প্রিয়া, তুমি তির্সার মতো রূপসী, জেরুশালেমের মতো লাবণ্যময়, পতাকাবাহী সেনাবাহিনীর মতো জমকালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি মম প্রিয়ে! তুমি তির্সার ন্যায় সুন্দরী, যিরূশালেমের ন্যায় রূপবতী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি মম প্রিয়ে! তুমি তির্সার ন্যায় সুন্দরী, যিরূশালেমের ন্যায় রূপবতী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার; নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রিয়া আমার, তুমি তির্সা শহরের মত সুন্দরী, জেরুজালেমের মত চমৎকার; নিশান উড়ানো সৈন্যদলের মত তোমার জাঁকজমক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেয়সী, আমার, ওগো প্রিয়তমা, অপরূপা তুমি তিলোত্তমা । শুচিস্নিগ্ধ, সৌম সুন্দর তোমার রূপের মাধুরী, অসামান্য তুমি রাজ বৈভবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রিয়তমা, তুমি তির্সার মত সুন্দর, জেরুশালেমের মত মনোরম, দুর্গ দ্বারা রক্ষিত নগরীর মত ভয়ঙ্কর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রিয় আমার, তুমি তির্সার মত সুন্দরী, যিরূশালেমের মত চমৎকার এবং সম্পূর্ণভাবে আমাকে মুগ্ধ করেছ।