Song of Solomon 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি আমা থেকে তোমার নয়ন দু’টি ফিরিয়ে নাও, কেননা ওরা আমাকে ব্যাকুল করে তোলে; তোমার কেশপাশ এমন ছাগল পালের মত, যারা গিলিয়দের পাশে শুয়ে থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দিক থেকে তোমার দুই নয়ন সরাও; ওরা আমাকে বিহ্বল করে দেয়; তোমার কেশরাশি এমন ছাগপালের মতো, যারা গিলিয়দের ঢাল বেয়ে নেমে আসে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আমা হইতে তোমার নয়ন দুটী ফিরাও, কেননা উহারা আমাকে উদ্বিগ্ন করে; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দের পার্শ্বে শুইয়া থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আমা হইতে তোমার নয়ন দুটি ফিরাও, কেননা উহারা আমাকে উদ্বিগ্ন করে; তোমার কেশপাশ এমন ছাগপালের ন্যায়, যাহারা গিলিয়দের পার্শ্বে শুইয়া থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; ও দু’টা আমাকে ব্যাকুল করে তোলে। তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরাও ফিরাও সখী আঁখি দুটি তব, চেও না অমন করে, আমি পারি না সহিতে। ঘন কুন্তল তব আষাঢ়ের মেঘমালা যেন ঘনায়িত নীলিমায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দিকে চেয়ে দেখো না! তোমার দুটি চোখ আমায় অস্থির করে দেয়! তোমার কেশরাশি, গিলিয়দ পর্বতের ঢাল বেয়ে নেমে আসা একদল ছাগলের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার দিক থেকে তোমার চোখ ফিরিয়ে নাও; কারণ তারা আমাকে ব্যাকুল করে তুলেছে। তোমার চুলগুলি গিলিয়দ পাহাড় থেকে নেমে আসা ছাগলের পালের মত।