Song of Solomon 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও আমার ঘুঘু, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া; সে তার মায়ের একমাত্র মেয়ে, সে তার জননীর স্নেহপাত্রী; তাকে দেখে কন্যারা সুখী বললো, রাণীরা ও উপপত্নীরা তার প্রশংসা করলো। ----
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার কবুতর, আমার নিখুঁত প্রিয়া অনন্যা, সে তাঁর মায়ের একমাত্র দুহিতা, তাঁর জন্মদাত্রীর প্রিয়পাত্রী। কুমারীরা তাঁকে দেখে ধন্যা বলে সম্বোধন করেছে; রানি ও উপপত্নীরা তাঁর প্রশংসা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কপোতী, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া; সে আপন মাতার একমাত্র দুহিতা, সে আপন জননীর স্নেহপাত্রী; তাহাকে দেখিয়া কন্যাগণ ধন্যা বলিল, রাণীরা ও উপপত্নীরা তাহার প্রশংসা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার কপোতী, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া; সে আপন মাতার একমাত্র দুহিতা, সে আপন জননীর স্নেহপাত্রী; তাহাকে দেখিয়া কন্যাগণ ধন্যা বলিল, রাণীরা ও উপপত্নীরা তাহার প্রশংসা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই। সে তার মায়ের একমাত্র মেয়ে, যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। মেয়েরা তাকে দেখে ধন্যা বলল আর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার ঘুঘু, আমার নিখুঁত জনের মত আর কেউ নেই। সে তার মায়ের একমাত্র মেয়ে, যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। মেয়েরা তাকে দেখে বলল, ধন্যা আর রাণীরা ও উপস্ত্রীরা তার প্রশংসা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার মত পাই নি কাউকে আমি কপোতীর মত ললিত ছন্দোময়ী তুমি যে অনিন্দিতা আমি তোমাকেই ভালবাসি। জননীর একমাত্র জাতিকা তুমি তার দুহিতা প্রিয়তমা! কামিনীকুলও মুগ্ধ তোমার রূপে রাণী-মহারাণী উপপত্নীরা যত মুখর তোমার রূপের প্রশংসায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার পরিপূর্ণা, আমার কপোতী অদ্বিতীয়া| সে তার মায়ের কাছে অনন্যা, যে তাকে জন্ম দিয়েছিল তার সব থেকে প্রিয় সন্তান! যুবতী রমণীরা তার দিকে চেয়ে দেখে এবং তার রূপের প্রশংসা করে| শুধু তাই নয়, রাণীরা এবং উপপত্নীরাও তার প্রশংসা করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার ঘুঘু, আমার অকলঙ্কিত সুন্দরী হলো শুধুমাত্র একজনই। সে হলো তার মায়ের একমাত্র মেয়ে, যিনি তাকে গর্ভে ধরেছিলেন তাঁর আদরের মেয়ে। আমার দেশের লোকের মেয়েরা তাকে দেখল এবং তাকে ধন্যা বলল, রাণীরা ও উপপত্নীরাও তার প্রশংসা করলেন।