Song of Solomon 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাচ্ছে! তোমার গোলাকার ঊরুদ্বয় সোনার হারস্বরূপ। নিপুণ শিল্পীর হাতে তৈরি সোনার হারস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে রাজদুহিতা! পাদুকা পরিহিত তোমার দুটি চরণ কী মনোহর! তোমার রম্য ঊরুদ্বয় রত্ন সদৃশ, যেন এক দক্ষ কারিগরের উত্তম শিল্পসৌকর্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে! তোমার গোলাকার ঊরুদ্বয় স্বর্ণহারস্বরূপ। নিপুণ শিল্পীর হস্ত নির্ম্মিত স্বর্ণহারস্বরূপ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাইতেছে! তোমার গোলাকার ঊরুদ্বয় স্বর্ণহারস্বরূপ। নিপুণ শিল্পীর হস্ত নির্মিত স্বর্ণহারস্বরূপ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানা দেখতে কেমন সুন্দর! তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত, তা যেন পাকা কারিগরের হাতের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে রাজকন্যা, জুতার মধ্যে তোমার পা দু’খানা দেখতে কেমন সুন্দর! তোমার দুু’টি উরুর গড়ন মণি-মাণিকের মত, তা যেন পাকা কারিগরের হাতের কাজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কী অপরূপা রূপকন্যা তুমি! পাদুকাশোভিত পদপল্লব তব অপরূপ রূপময়। সুঠাম জঘন য়েন শিল্পীর কারুকার্য,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজকন্যে, তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর! তোমার বক্র রেখায়িত দুটি ঊরু শিল্পীর তৈরী অলঙ্কারের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে রাজকন্যা, জুতোর মধ্যে তোমার পা দুইটি দেখতে কত সুন্দর! তোমার দুইটি উরুর গঠন গয়নার মত, তা যেন দক্ষ কারিগরের হাতের কাজ।